NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

আমি কোনো প্রেম করিনি, আমার প্রেম বঙ্গবন্ধুর সঙ্গে : কাদের সিদ্দিকী


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৬:০৮ পিএম

আমি কোনো প্রেম করিনি, আমার প্রেম বঙ্গবন্ধুর সঙ্গে : কাদের সিদ্দিকী

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি রাজনীতি করি সম্মানের জন্য। অনেকে রাজনীতি করে এমপি-মন্ত্রী হওয়ার জন্য। চাটুকার এমপি-মন্ত্রী হওয়ার চেয়ে মানুষের বাড়িতে রাখাল হওয়া অনেক ভালো।

বুধবার (৮ মার্চ) বিকেলে টাঙ্গাইল ঘাটাইলের আষাড়িয়া চালা শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, 'বিএনপি খালি সরকারে যাবার চায়। চালের দাম যে বাড়ল, তেলের দাম বাড়ল, পেট্রোলের দাম বাড়ল, একদিনও বিএনপিকে রাস্তায় চিত হয়ে শুয়ে থাকতে দেখলাম না। আমি কোনো প্রেম করিনি, আমার প্রেম বঙ্গবন্ধুর সঙ্গে। আমি রাজনীতিতে এসেছি বঙ্গবন্ধুকে দেখে। তা না হলে আমি একজন রিকশাওয়ালা হতাম, গরুর রাখাল হতাম।'

'যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বাঁচব' উল্লেখ করে কৃষক শ্রমিক লীগের সভাপতি বলেন, 'বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পাকিস্তানই ভালো ছিল। এজন্য আমি তাকে বলব, যাদের এই দেশে ভালো না লাগে, পাকিস্তান চলে যান তাড়াতাড়ি।'

ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইলের সহসভাপতি আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম আবু সালেক হিটলু, ঘাটাইল উপজেলার সভাপতি আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও ধলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল হায়দার প্রমুখ।