NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

ইইউভুক্ত ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০২:১৩ পিএম

ইইউভুক্ত ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ছয় দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নিয়েছেন। এ ছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন- আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সরোয়ার এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে ইইউভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এখনো অনড় রয়েছে বিএনপি। দাবি পূরণ করা ছাড়া আগামী নির্বাচনে অংশ নেবেন না- জানিয়েছেন বিএনপির নেতারা। আগামী সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রদূতদের সঙ্গে সরকারের এসব বৈঠক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর তখন ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়। মন্ত্রী বলেছিলেন, ইইউর সাতটি দেশের সঙ্গে কথা বলেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আজ বৈঠক করা। তারা চায়, আগামী নির্বাচনে বিএনপিসহ সব দল অংশগ্রহণ করবে।