NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

পর্যটকদের জন্য আরও ৪টি টয় ট্রেন বাড়ানো হয়েছে দার্জিলিংয়ে


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৬ এএম

>
পর্যটকদের জন্য আরও ৪টি টয় ট্রেন বাড়ানো হয়েছে দার্জিলিংয়ে

পর্যটন মৌসুম শুরু হতেই পর্যটকদের কথা মাথায় রেখে ৪টি নতুন জয়রাইড বাড়িয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ১ মার্চ শুরু হওয়া দার্জিলিং ও ঘুমের মধ্যে ডিজেল ইঞ্জিনে স্পেশাল টয় ট্রেন জয়রাইডগুলো চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

বিদায়ের পথে শীত। এখনই গরমে হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যেই কয়েকদিন ধরে দার্জিলিং জেলার সান্দাকফু ঢাকছে তুষারে। আর তাই গরমের ছুটি কাটাতে পর্যটকদের ঢল নামতে শুরু হয়েছে পাহাড়ে। একারণেই বাড়তি জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 

কারণ মার্চে পরীক্ষা শেষ হতেই পাহাড়ে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে যাবে। আর পাহাড়ে পর্যটক এলেই তারা একবার হলেও টয় ট্রেন চড়বেই। তাই সবার সুবিধার্থে সংখ্যা বাড়ানো হলো। এই মুহূর্তে প্রতিদিন দার্জিলিং ও ঘুমের মধ্যে ৮টি জয়রাইড চলে। তা এবার বেড়ে হয়েছে ১২টি।

এই ৪টি স্পেশাল জয়রাইডে থাকছে ৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দুটি কোচ ৩০ আসন বিশিষ্ট ও একটি কোচে ২৯ আসন রয়েছে। 

এ প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, পর্যটকদের চাহিদা মেটাতে রেল সবসময় তৎপর। তাই আমরা ৪টি বাড়তি টয় ট্রেন জয়রাইড চালাচ্ছি। তবে নিউজলপাইগুড়ি থেকে এসি স্পেশাল টয় ট্রেনে যাত্রী না হওয়ায় তা বাতিল করে দেওয়া হলো। আমরা চাই প্রতিটি পর্যটক যাতে টয় ট্রেন চড়ার স্বাদ পায়। তাই জয়রাইড বাড়ানো হয়েছে।