NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব : মতিয়া চৌধুরী


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৫ এএম

বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব : মতিয়া চৌধুরী

ঢাকা: সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব। দেশের শাসনতন্ত্রে কি কোথাও লেখা আছে কোনো দল নির্বাচন না করলে সেটি গ্রহণযোগ্য হবে না? নির্বাচন হবে অংশগ্রহণমূলক।’

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আর বর্তমান সংসদ এমন কোনো ভুল কাজ বা গণবিরোধী কাজ করেনি যে সংসদীয় ব্যবস্থাটাই বাতিল করতে হবে। এ ধরনের কোনো সিদ্ধান্ত জনগণও নেয় নাই, আর সংবিধানেও নাই।’

কৃষকদের ভর্তুকির ব্যাপারে সংসদ উপনেতা সাংবাদিকদের বলেন, ‘কৃষিক্ষেত্রে যথেষ্ট ভর্তুকি দেওয়া আছে। এত ভর্তুকি পৃথিবীর কয়টা দেশে দেয়? আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করব আপনারা পর্যালোচনা করে দেখেন। সেটার তুলনামূলক চিত্র আপনারাই তুলে ধরেন। কাগজপত্র বিশ্লেষণ করে এটা সম্পর্কে আপনারা স্টোরি করেন। তারপর দেখা যাবে আমরা সবাইকে কম দেই, নাকি বেশি দিই।’

এর আগে মতিয়া চৌধুরী জাতির পিতা সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন উপস্থিত ছিলেন। পরে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। সূত্র : বাসস।