NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

বিএনপি মিথ্যাচারের রাজনীতি করে : হানিফ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:২৮ এএম

বিএনপি মিথ্যাচারের রাজনীতি করে : হানিফ

ঢাকা: বাংলাদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ রবিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে ‘স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, 'বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে মানুষ রাজনৈতিক নেতা হিসেবে না, সন্ত্রাসী হিসেবে চেনে। এদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।'

তিনি আরো বলেন, 'বিএনপি যে দশ দাবিতে আন্দোলন করছে সেই দশ দাবি হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি।'

'বিএনপির এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই' উল্লেখ করে তিনি বলেন, 'এই দাবি নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবির সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবি আদায়ও সফল হবে না।'

এ সময় সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এবং কুষ্টিয়া সদর উপজলো চেয়ারম্যান আতাউর রহমান আতা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।