NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০৪:৪৭ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এ সাক্ষাতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জলবায়ু সম্পর্কিত বিপর্যয় এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

 

 

কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তাবিষয়ক তহবিলের ঘাটতি থাকা সত্ত্বেও জাতিসংঘ-বাংলাদেশ অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মাধ্যমে তারা এ বিষয়ে একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা এবং নারী অধিকারের উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি৫) আগে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও তারা মতবিনিময় করেন।