NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

কাশ্মির নিয়ে মোদিকে চিঠি দিলেন রাহুল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৫ পিএম

>
কাশ্মির নিয়ে মোদিকে চিঠি দিলেন রাহুল

কন্যাকুমারী থেকে কাশ্মির পর্যন্ত ভারত জোড়ো যাত্রা শেষ করে ফেরার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন রাহুল গান্ধী। 

সন্ত্রাসীরা বেছে বেছে কাশ্মিরি পণ্ডিতদের নিশানা করার ফলে উপত্যকায় আতঙ্ক ও হতাশার পরিবেশ তৈরি হয়েছে বলে রাহুল জানিয়েছেন। 

একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে গোটা দেশকে ভালোবাসা ও ঐক্যের সূত্রে বাঁধতেই এই যাত্রা করেছিলেন। রাহুল বলেছেন, এই যাত্রায় জম্মুতে তিনি কাশ্মিরি পণ্ডিতদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন। তারা অভিযোগ জানান, সরকারি অফিসাররা তাদের কাশ্মির উপত্যকায় কাজ করতে যেতে বাধ্য করছেন। কিন্তু নিরাপত্তার গ্যারান্টি ছাড়া এ ভাবে জোর করাটা নিষ্ঠুরতা।

পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কাশ্মিরি পণ্ডিত কর্মচারীদের অন্য কাজে লাগানো যেতে পারে। 

কাশ্মিরি পণ্ডিতদের নিরাপত্তার পাশাপাশি জম্মু-কাশ্মিরের উপরাজ্যপাল মনোজ দিনহার বিরুদ্ধেও সরব হয়েছেন রাহুল।

প্রধানমন্ত্রীকে চিঠিতে তিনি লিখেছেন, কাশ্মিরি পণ্ডিতদের সম্পর্কে উপরাজ্যপালের ‘ভিখারি’ শব্দের ব্যবহার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
স্থানীয় প্রশাসনের এই অসংবেদনশীল মনোভাব প্রধানমন্ত্রীর জানা রয়েছে কি
না, রাহুল তা নিয়েও প্রশ্ন তুলেছেন।