NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo
ডেনমার্কের রাষ্ট্রদূত

'বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নর্ডিক রাষ্ট্রসমূহ


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০৭:২৭ এএম

'বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী নর্ডিক রাষ্ট্রসমূহ

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে নর্ডিক রাষ্ট্রসমূহ আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নর্ডিক রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতগণ।

আজ বৃহস্পতিবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তারা এই আগ্রহের কথা জানান।

সৌজন্য সাক্ষাতে অংশ নেন নর্ডিক রাষ্ট্রসমূহ তথা সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। সাক্ষাৎকালে তারা নর্ডিক রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে। তার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত, পদ্মাসেতু নির্মাণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, লিঙ্গ বৈষম্য দূর, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।'

তিনি আরো বলেন, 'অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে জনজীবন সুরক্ষিত করেছে সরকার।'

এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ ভূমিতে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে নর্ডিক রাষ্ট্রসমূহের সহযোগিতা কামনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে বলেন, 'বাংলাদেশের মানুষের জীবনমানের উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দৃপ্ত গতিতে এগিয়ে যাচ্ছে।' রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস দেন তিনি।

ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন বলেন, 'বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে নর্ডিক রাষ্ট্রসমূহ আগ্রহী।'

জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক বিষয়ে নর্ডিক রাষ্ট্রসমূহ বাংলাদেশের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বাংলাদেশ ও ডেনমার্কের বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উপহারস্বরূপ একটি স্মারক গ্রন্থ প্রদান করেন তিনি।

নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, 'ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে নরওয়ে আন্তরিক। পরিবেশবান্ধব উপায়ে সিপ-রিসাইক্লিং শিল্পের প্রসারে সহায়তা দিতে নরওয়ে আগ্রহী।'

রাষ্ট্রদূতগণ জানান, ১৯৬২ সালের ২৩ মার্চ ঐতিহাসিক হেলসিংকি চুক্তি স্বাক্ষরিত হয়, যেই দিনটি নর্ডিক রাষ্ট্রসমূহ ‘নর্ডিক দিবস’ হিসেবে পালন করে থাকে। এ সময় তারা স্পিকারকে আগামী ২৩ মার্চ ‘নর্ডিক ডে’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।