NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

‘পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে’


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৮ এএম

>
‘পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে’

এশিয়ার দেশ পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে দাবি করেছে ভারত। সোমবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থায় এমন দাবি করেন ভারতীয় স্থায়ী মিশনের প্রথম সচিব পবন বধ।

তিনি বলেছেন, পাকিস্তানে মুসলিম সংখ্যালঘু শিয়া, হাজারা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে সহিংসতা এবং নিপীড়ন চালানো হচ্ছে।

পবন বধে আরও বলেছেন, ‘বালুচিস্তান, সিন্ধ, খাইবার পাখতুনখোয়ার মানুষ অব্যাহতভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন এবং তাদের মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

ভারতীয় এ কূটনীতিক আরও দাবি করেছেন, পাকিস্তানে বিচারবহির্ভূত অপহরণ, গুম, বিধিবহির্ভূত আটক এবং নির্যাতনের মাধ্যমে মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।

তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতি ভারত আহ্বান জানাচ্ছে তারা যেন সংখ্যালঘুদের নিপীড়ন, ব্লাসফেমি আইনের অপব্যবহার বন্ধ ও রাজনীতিবিদদের ওপর নির্যাতন বন্ধ করে।’

এছাড়া জঙ্গিবাদের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান পবন বধ।

পাকিস্তানে যদি কেউ ধর্মবিদ্বেষী কথা বা কটুক্তি করেন তাহলে তার বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা করা হয়। ভারতীয় কূটনীতিক পবন বধের দাবি, এই আইনের অপব্যবহার করে পাকিস্তানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে।