NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক বৃদ্ধি দক্ষিণের দেশগুলো থেকেই হবে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:১৪ এএম

>
একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক বৃদ্ধি দক্ষিণের দেশগুলো থেকেই হবে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আজ উন্নত দেশগুলোর বেশিরভাগই ক্রমশ পিছিয়ে পড়ছে। এটা স্পষ্ট যে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক বৃদ্ধি দক্ষিণের দেশগুলো থেকেই হবে।  

ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ২০২৩-এর উদ্বোধনী নেতৃত্ব অধিবেশনে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।   

তিনি আরও বলেন, আমাদের প্রয়াস হবে গ্লোবাল সাউথের জন্য আমাদের কাজগুলোকে বাছাই করা, সেটা আমরা কতদূর একসঙ্গে কাজ করতে পারি এবং আন্তর্জাতিক বিষয়ে আমরা একসঙ্গে কিভাবে এগোতে পারি। ভয়েস অব দ্য গ্লোবাল সাউথের প্রয়োজন নিজস্ব দৃষ্টিভঙ্গি স্থির করা। সেইসঙ্গে, আমাদের ব্যবস্থার ওপর নির্ভরতার চক্রের থেকে বেরোনোর উপায় খুঁজতে হবে। যা আমাদের হাতে নেই সেই পরিস্থিতি থেকেও মুক্তি পেতে হবে। 

আগামী সেপ্টেম্বরে ভারতে জি-টোয়েন্টির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই প্রস্তুতির অংশ হিসেবে এই ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট’ বা ভিজিএসএসের আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি এই সম্মেলনে বিশ্বনেতাদের মধ্যে যে আলোচনা হবে, তার সারমর্ম পেশ করা হবে সামনে জি-টোয়েন্টির সামিটে।