NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

৩ বছর ধরে তলিয়ে যাচ্ছে ভারতের জোশীমঠ!


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:২১ পিএম

>
৩ বছর ধরে তলিয়ে যাচ্ছে ভারতের জোশীমঠ!

আজ থেকে তিন বছর আগে এক সমীক্ষায় প্রকাশিত হয়েছিল ভারতের গঢ়ওয়াল হিমালয়ের জোশীমঠ এবং এর আশপাশের এলাকা ধীরে ধীরে মাটিতে তলিয়ে যাচ্ছে। যার হার বছরে প্রায় আড়াই ইঞ্চি (সাড়ে ৬ সেন্টিমিটার)। ফলে সেখানে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) দেহরাদূনের সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-এর সে সমীক্ষার রিপোর্টটি প্রকাশ্যে এনেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। নরেন্দ্র মোদীর সরকার জোশীমঠের সমীক্ষার প্রাথমিক ফলটি দেখে সময়মত তৎপর হলে আজ বিপর্যয়ের মুখোমুখি হতে হতো না বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা।

২০২০ সালের মার্চ থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-এর রিপোর্ট জানাচ্ছে, ওই সময় জোশীমঠ ও আশপাশের এলাকার পাহাড়ে অনেক ফাটল দেখা গিয়েছিল। কিন্তু এরপরেও কেন্দ্রীয় সংস্থা এনটিপিসির তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের উদ্দেশে সুরঙ্গ খোঁড়ার পাশাপাশি পাহাড়ের ভেতরে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার কার্যক্রম বন্ধ করেনি। এছাড়া মোদীর স্বপ্নের চারধাম প্রকল্পে পাহাড় কেটে রাস্তা তৈরির কার্যক্রমও চলমান রয়েছে। যার পরিণতিতে বিপর্যয়ের মুখে পড়েছে বদ্রীধামের প্রবেশদ্বার।