NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

ভারতের হলদিয়ায় নোঙরের অনুমতি পেল রূপপুরের মালবাহী সেই রুশ জাহাজ


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ১২:২৪ পিএম

>
ভারতের হলদিয়ায় নোঙরের অনুমতি পেল রূপপুরের মালবাহী সেই রুশ জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (এনপিপি) জন্য রাশিয়া থেকে আসা মালবাহী একটি জাহাজকে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে নোঙরের অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার ওই জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় সেটি বাংলাদেশে ভেড়ার বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস আপত্তি জানায়।

সোমবার ভারতের প্রভাবশালী দৈনিক ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের কর্মকর্তারা বলছেন, হলদিয়ায় নোঙর করার পর রাশিয়ার ওই জাহাজ থেকে পণ্য খালাস করে সেগুলো সড়কপথে বাংলাদেশের নির্ধারিত গন্তব্যে পাঠানো হতে পারে।

ভারত-রাশিয়া অংশীদারিত্ব চুক্তির আওতায় তৃতীয় দেশে প্রকল্প নির্মাণকাজে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ভারত সহায়তা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বন্দরে মালামাল খালাসের অনুমতি না পাওয়ায় রাশিয়ার ওই জাহাজ গত ডিসেম্বরের শেষ দিক থেকে বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

রুশ জাহাজটির প্রকৃত নাম স্পার্টা থ্রি। নিষেধাজ্ঞার আওতায় আসার পর এটির নাম দেওয়া হয় উরসা মেজর।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার পতাকাবাহী জাহাজ ভারতের সব বন্দরে নোঙরের জন্য উন্মুক্ত। গত বছরের পুরো সময়জুড়ে রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ও অন্যান্য চালান গ্রহণ করেছে ভারত। একই সময়ে রাশিয়ার সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ৩০০ শতাংশের বেশি।

রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্ধারিত পণ্য নিয়ে গত বছরের ডিসেম্বরের শেষদিকে বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছেছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ বলেছেন, আমরা জানতে পেরেছি, জাহাজটি থেকে মালামাল ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাস করা হবে। পরে সেখান থেকে অন্য বাহনে করে সেসব মালামাল সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।