NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

ঢাকার মতো কলকাতাতেও মেট্রো ঘিরে উচ্ছ্বাস


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৩ এএম

>
ঢাকার মতো কলকাতাতেও মেট্রো ঘিরে উচ্ছ্বাস

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সাধারণ মানুষের জন্য মেট্রোরেল খুলে দেওয়ার পর থেকে তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। শীতের সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ মেট্রোরেলের অভিজ্ঞতা নিচ্ছেন। 

প্রায় একই সময়ে পশ্চিমবঙ্গের কলকাতাতেও চালু হয়েছে বেহালা মেট্রো। গতকাল এ মেট্রো চালুর পর সেখানেও দেখা গেছে ঢাকাবাসীর মতোই উচ্ছ্বাস। 

বেহালার বাসিন্দাদের আশা একদিন হয়তো ডায়মন্ড হারবার রোডের যানজট এড়িয়ে ট্রেন চড়ে সোজা এসপ্লানেড পৌঁছনো যাবে। ঢাকাতে যেমন মেট্রোরেলের রুটের আংশিক উদ্বোধন করা হয়েছে, কলকাতাতেও হয়েছে তেমনই। আপাতত তারাতলা ও জোকার মধ্যেই চলবে ট্রেন। ডায়মন্ড হারবার থেকে এসপ্লানেড কবে যাওয়া যাবে, সেটা তারা এখনও জানেন না।   

সোমবার সকালে জোকা স্টেশনের টিকিট কাউন্টারে ভিড় করেছিলেন  ৬৫ বছরের বৃদ্ধ সরোজকুমার মণ্ডল। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের শুল্ক বিভাগের প্রাক্তন এই কর্মকর্তাকে পারিবারিক জমির একাংশ ছেড়ে দিতে হয়েছে এই মেট্রোর ডিপো তৈরির জন্য। নানা জটিলতায় ক্ষতিপূরণের টাকাও এখনও হাতে পাননি তিনি। তারপরও প্রথম দিনের মেট্রোযাত্রার শরিক হয়েছিলেন সরোজ। 
পূর্ব রেলের অবসরপ্রাপ্ত কর্মী বুদ্ধদেব ঘোষও গিয়েছিলেন লন্ডনবাসী কন্যা বিপশ্বীকে নিয়ে। তার কথায়, যে বেহালার রাস্তায় কিছুই প্রায় নড়ে না, সেখানে মাথার ওপরে মেট্রো ছুটবে, ভেবেই ভালো লাগছে।  

প্রথম দিনের এ মেট্রোযাত্রা ঘিরে ঠিক ঢাকার মতোই উচ্ছ্বাস ছিল বেহালাতেও। নানা বয়সের মানুষ ভিড় করেছিলেন মেট্রোয় চড়তে। কেউ গিয়েছিলেন বন্ধু-বান্ধব নিয়ে, কেউ গিয়েছিলেন পরিবার-পরিজন নিয়ে। সেলফি তুলেছেন, উৎসবে মেতেছেন নতুন অভিজ্ঞতা নিয়ে।