NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

বিয়ের অনুষ্ঠানে অদ্ভুত এক উপহার পেয়েছেন কনে


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:৪১ এএম

>
বিয়ের অনুষ্ঠানে অদ্ভুত এক উপহার পেয়েছেন কনে

বিয়ের অনুষ্ঠানে অদ্ভুত এক উপহার পেয়েছেন কনে। তাও আবার স্বামীর কাছ থেকেই। বিয়ের দিনে কনে উপহার হিসেবে একটি গাধা পেয়েছেন স্বামীর কাছ থেকে। এই উপহারের ছবি পোস্ট করতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

পাকিস্তানের বাসিন্দা বরিষা জাভেদ খান ও আজলান শাহ। বর ও কনে দুজনই পাকিস্তানের ইউটিউবার। সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়েতে নিজের স্ত্রীকে উপহার হিসেবে বাচ্চা গাধা দিয়েছেন আজলান। এই উপহার দৃষ্টি আকর্ষণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের।

উপহারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই উপহার দেওয়ার কারণও ব্যাখ্যা করেন আজলান। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি সবসময় জানতাম বাচ্চা গাধা পছন্দ করে বরিষা। তাই আমার পক্ষ থেকে ওর জন্য এটাই রইল বিয়ের উপহার।’ এদিকে উপহার পেয়ে বেজায় খুশি কনে বরিষা। ছবিতে হাসিমুখ দেখেই তা বোঝা যায়। এই ছোট্ট গাধার সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছেন তারা।

বউভাতের অনুষ্ঠানে গাধাটাকে নিয়ে আসার এবং তা নিজের স্ত্রীকে উপহার দেওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন আজলান। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রশ্ন হলো উপহার হিসেবে শুধু গাধা কেন? এর উত্তর হলো তুমি গাধা পছন্দ করো এবং দ্বিতীয়ত, বিশ্বে সবচেয়ে কর্মঠ ও স্নেহশীল প্রাণী।’

এদিকে ইনস্টাগ্রাম থেকে জানা গেছে, এই বাচ্চা গাধার নাম দেওয়া হয়েছে ভোলা। বাচ্চা গাধার সঙ্গে একটা ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছিলেন, ‘হাম অর হামারা ভোলা’।