NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

করোনার নতুন ধরন আসতে পারে, সতর্কবার্তা ডব্লিউএইচওর


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ০২:৫৯ এএম

>
করোনার নতুন ধরন আসতে পারে, সতর্কবার্তা ডব্লিউএইচওর

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনা মহামারিকে বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে ‘ভুলে গেছে’, তাতে রীতিমতো উদ্বেগ বোধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন— এই উদাসীনতা ও সচেতনতার অভাবে করোনা ভাইরাসের ভয়াবহ সব নতুন ধরন আগমনের পরিবেশ তৈরি করতে পারে।

শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, ‘মহামারির জরুরি অবস্থা থেকে আমরা উত্তরণের পর্যায়ে আছি, কিন্তু এখনও আমরা তাতে সফল হইনি।’

‘করোনা টেস্ট ও টিকাদান কর্মসূচিতে বিরতি বা ধীরগতি এই ভাইরাসটির নতুন ধরনের আগমনের পরিবেশ তৈরি করছে এবং নতুন কোনো ধরনের আগমণ যদি ঘটে, সেক্ষেত্রে সেটি আরও মারাত্মক ও প্রাণঘাতী হওয়ার সমূহ সম্ভাবনা আছে।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ২৯২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৪৪ হাজার ৬১৬ জনের।

সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুসস বলেন, ‘করোনায় আক্রান্তদের একটি বড় অংশই মৃদু উপসর্গে ভোগেন। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে আমাদের চারপাশে এমন বহু মানুষ আছেন, যাদের জন্য এই রোগটি আক্ষরিক অর্থেই প্রাণঘাতী।’