NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান কে, তালিকায় ৬ জেনারেল


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:০৬ এএম

>
পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান কে, তালিকায় ৬ জেনারেল

পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের শেষের দিকে। বাজওয়ার পর পরমাণু শক্তিধর এই দেশটির নতুন সেনাপ্রধান কে হতে চলেছেন তা নিয়ে ইতোমধ্যেই পাকিস্তানের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে।

এমনকি সম্ভাব্য সেনাপ্রধানের নাম নিয়েও চলছে নানা আলোচনা। এই পরিস্থিতিতে নতুন সেনাপ্রধানের (সিওএএস) নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে দেশটি। বুধবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এবং দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরে যাচ্ছেন আগামী ২৯ নভেম্বর। আর এর আগেই নতুন সেনাপ্রধান বেছে নেবে দেশটি। এ লক্ষ্যে পাকিস্তানের সেনা সদর দপ্তর পরবর্তী সেনাপ্রধান হিসেবে ৬ জন শীর্ষ জেনারেলের নাম নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে।

পরে সেটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয়েও পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ৬ জন জেনারেলের ভেতর থেকেই নতুন সেনাপ্রধান বেছে নেবেন তিনি। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) সংক্ষিপ্ত ওই তালিকায় ছয়জন সিনিয়র সামরিক কর্মকর্তার নাম রয়েছে বলে নিশ্চিত করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বুধবার গভীর রাতে এক টুইট বার্তায় নিশ্চিত করেন, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে ৬ জন শীর্ষ জেনারেলের নাম নিয়ে একটি তালিকার সারসংক্ষেপ পেয়েছে। এখন বাকি প্রক্রিয়াও দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার রাতে এক প্রেস বিবৃতিতে পরবর্তী সেনাপ্রধানের নামের তালিকার সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে বলে নিশ্চিত করলেও এতে থাকা কোনও নাম প্রকাশ করেনি।

তবে জিও নিউজের সূত্রে জানা গেছে, সম্ভাব্য পরবর্তী সেনাপ্রধান বেছে নিতে প্রস্তুত করা সংক্ষিপ্ত তালিকায় যে ৬ জেনারেলের নাম রয়েছে, তারা হলেন- লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনির, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জা, লেফটেন্যান্ট জেনারেল আজহার আব্বাস, লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমির।

উল্লেখ্য, জেনারেল কামার জাভেদ বাজওয়া ২০১৬ সাল থেকে পাকিস্তানের সেনাপ্রধান তথা সামরিক বাহিনীর সিওএএস হিসাবে দায়িত্ব পালন করছেন। পরে ২০১৯ সালে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। চলতি বছরের ২৯ নভেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে।