NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

এয়ার ইন্ডিয়াকে হাজার কোটি টাকা জরিমানা


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪০ এএম

>
এয়ার ইন্ডিয়াকে হাজার কোটি টাকা জরিমানা

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের টিকিটের টাকা ফেরত না দেওয়ায় টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়াকে বিশাল অঙ্কের অর্থ জরিমানা করেছে মার্কিন পরিবহন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা। 

‘ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন’ জানিয়েছে, বাতিল হওয়া বিমানের টিকিটের দাম বাবদ ১২ কোটি ১৫ লাখ ডলার (৯৮৭ কোটি রুপি) এবং জরিমানা হিসেবে দিতে হবে ১৪ লাখ ডলার (১১ কোটি রুপি)। 

সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, করোনা মহামারি চলাকালীন ফ্লাইট বাতিলের ঘটনায় এয়ারলাইন্সটিকে এই জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, ফ্লাইট বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত পান। কিন্তু অভিযোগ, এয়ার ইন্ডিয়া ফ্লাইট বাতিল ঘোষণা করলেও সেই ফ্লাইটের যাত্রীদের টাকা ফেরত দেয়নি অথবা বিলম্ব করেছে। যদিও এই ঘটনা যখন ঘটে তখন এয়ার ইন্ডিয়ার মালিকানা ছিল সরকারের হাতে। গত বছরের অক্টোবরে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া কিনে নেয়।

মার্কিন পরিবহন সচিব পেটি বুটিগেগ জানিয়েছেন, ‘একটি ফ্লাইট যখন বাতিল হয়, যাত্রীরা খুবই হয়রানির মধ্যে পড়েন। তাই তাদের যত দ্রুত সম্ভব টিকিটের দাম ফিরিয়ে দেওয়া জরুরি। কিন্তু তা না হলে আমেরিকার যাত্রীদের পক্ষ থেকে আমাদের পদক্ষেপ নিতে হয়। যাতে যাত্রীরা দ্রুত টিকিটের টাকা ফেরত পান।’

শুধু এয়ার ইন্ডিয়া নয়, এমন অভিযোগে জরিমানা করা হয়েছে আরও পাঁচটি এয়ারলাইন্সকে। সেগুলো হচ্ছে- ফ্রন্টিয়ার, টিএপি পর্তুগাল, অ্যারো মেক্সিকো, ইআই এআই এবং আভিয়ানকা।