NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

জি-২০ সম্মেলন শুরু, ‘যুদ্ধের অবসান’ ঘটানোর আহ্বান জানালেন উইদোদো


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৩ পিএম

জি-২০ সম্মেলন শুরু, ‘যুদ্ধের অবসান’ ঘটানোর আহ্বান জানালেন উইদোদো

আর্ন্তজাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো রাজধানী বালিতে এবারের জি-২০ সম্মেলনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে বিশ্বকে ‘যুদ্ধের অবসান’ ঘটাতে এবং মতবিরোধ দূর করারও আহ্বান জানিয়েছেন তিনি।

আলজাজিরা জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের ফলে ভূরাজনৈতিক উত্তেজনা যেমন বেড়েছে, বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দামও আকাশচুম্বী হয়েছে। এবারের জি-২০ সম্মেলনেও বিশ্বের খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

 

জি-২০ সম্মেলনের আয়োজন করা ইন্দোনেশিয়ার জন্য একটি সম্মানের বিষয় বলেও নিজের বক্তব্যে উল্লেখ করেছেন জোকো উইদোদো।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, বিশ্ব আরেকটি শীতল যুদ্ধে জড়ানোর সামর্থ্য রাখে না। জি-২০ সদস্যদের অবশ্যই ইউক্রেন ‘যুদ্ধ শেষ করতে’ কাজ করতে হবে। যুদ্ধ শেষ করা সম্ভব না হলে বিশ্বকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে গতকাল সোমবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ কথা বলেছেন শি চিনপিংয়ের সঙ্গে।

জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনলাইনে কোনো বৈঠকে অংশ নেবেন কি না, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হবেন বলে জানা গেছে। অবশ্য ইউক্রেন জি-২০ জোটের সদস্য নয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এই শীর্ষ সম্মেলনটিকে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধের পরিণতি মোকাবেলায় বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর নেতাদের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন। খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, ঋণ সংস্কারসহ বাস্তবিক বিষয়গুলোর ওপর তিনি জোর দেবেন।

সূত্র : আলজাজিরা