রোম ও ভ্যাটিকান সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চলতি সপ্তাহে সফরটি অনুষ্ঠিত হবে বলে ভ্যাটিকানের একটি সূত্র এতথ্য জানিয়েছে।
রবিবার (৩ মে) বয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পোপের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পে সর্ম্পক শীতল করতেই ভ্যাটিকান সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। ক্যাথলিক নেতা পোপ চতুর্দশ লিওর সঙ্গে বৈঠক ছাড়াও ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী পিয়েত্রো পারোলিন ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
