NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধক কালজয়ী কথাশিল্পী ইমদাদুল হক মিলন


Shibbir Ahmed   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ০৫:০৪ এএম

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধক কালজয়ী কথাশিল্পী ইমদাদুল হক মিলন

নিউ ইয়র্ক: আগামী ২২ মে থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হতে যাচ্ছে মুক্তধারা ফাউন্ডেশনের ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। উত্তর আমেরিকায় বাঙালির প্রাণের এই মিলনমেলার ৩৫তম আসরের উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী কথাসাহিত্যিক এবং বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলন। 

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। গত ৩৪ বছরে বাংলা সাহিত্যের শীর্ষস্থানীয় দিকপালরা এই মেলা উদ্বোধন করে এর মর্যাদা বৃদ্ধি করেছেন। পূর্ববর্তী আসরগুলোর উদ্বোধকদের হিসেবে ছিলেন- হাসান আজিজুল হক, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ শামসুল হক,  সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমেদ প্রমুখ।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ইমদাদুল হক মিলন তার অসাধারণ লেখনীর মাধ্যমে দুই বাংলার পাঠকদের মোহাবিষ্ট করে রেখেছেন। গ্রামীণ জীবনের জটিল সমীকরণ, মুক্তিযুদ্ধ এবং মানুষের অন্তর্গত আবেগ তার উপন্যাসে অত্যন্ত নিপুণভাবে ফুটে ওঠে। তার মহাকাব্যিক সৃষ্টি ‘নূরজাহান’ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি শ্রেষ্ঠ মাইলফলক হিসেবে স্বীকৃত। সাহিত্যের পাশাপাশি সাংবাদিকতায় তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি দীর্ঘ সময় শীর্ষস্থানীয় দৈনিক 'কালের কণ্ঠ'-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত। শিল্প ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— নূরজাহান (তিন খণ্ড), পরাধীনতা, কালাকাল, কালো ঘোড়া, দেশভাগের পর এবং ভালোবাসার সুখ-দুঃখ।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলায় এবার ইমদাদুল হক মিলনের উপস্থিতি প্রবাসী বাঙালিদের মধ্যে নতুন এক উম্মাদনা সৃষ্টি করবে। বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলাটি উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে আরও বড় ভূমিকা রাখবে।