NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিথানল মিশ্রিত মদপানের কারণে এসব প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন চিকিৎসা নিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষাক্ত দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

 

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বিভিন্ন ধরণের লক্ষণ দেখা গেছে। ৩১ জন রোগীর ভেন্টিলেশনের প্রয়োজন এবং ৫১ জনের জরুরি ডায়ালাইসিস করা হয়েছে। এছাড়া আরও ২১ জন স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন বা তাদের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হ্রাস পেতে পারে।

কর্তৃপক্ষ এই বিষাক্ত মদের উৎস নির্ণয় এবং এর বিতরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য একটি তদন্ত শুরু করেছে এবং জনসাধারণকে অনিয়ন্ত্রিত অ্যালকোহলযুক্ত পানীয় পান করার বিপদ সম্পর্কে সতর্ক করেছে।

 

 

 

মিথানল বিষক্রিয়ার সন্দেহজনক কোনো ঘটনা দেখলেই অবিলম্বে হাসপাতালে যোগাযোগ করে বা ডেডিকেটেড হটলাইনে কল করে রিপোর্ট করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।