NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবে অবস্থিত কনস্যুলার বিভাগ আজ (বুধবার) থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। খবর আল জাজিরার।

মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে যে সব মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসভবনের ভেতরে এবং তার কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।

 

দূতাবাস আরও জানিয়েছে যে, এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগে সহায়তা করার বিষয়ে কোনো ঘোষণা তাদের কাছে নেই।

এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয় তারা।

 

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বেন গুরিওন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট চলাচল করছে না। ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোও বন্ধ রয়েছে। জর্ডানের সঙ্গে যোগাযোগের জন্য স্থলপথগুলো বর্তমানে চালু রয়েছে এবং বুধবারও এগুলো খোলার কথা রয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে সবশেষ হামলা নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতি ইরানের ক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা দেখিয়ে দিয়েছে যে আমরা দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত।