NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

রাশিয়ায় অস্ত্র সরবরাহ করছে চীন, প্রকাশ্যে অভিযোগ জেলেনস্কির


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

রাশিয়ায় অস্ত্র সরবরাহ করছে চীন, প্রকাশ্যে অভিযোগ জেলেনস্কির

রাশিয়ার কাছে অস্ত্র ও গানপাউডার সরবরাহ করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রথম প্রকাশ্যে বেইজিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, তার সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়ান ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে এবং তিনি আগামী সপ্তাহে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবেন।

 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউক্রেনযুদ্ধের ফলে দেশ দুইটির মধ্যে নানা ইস্যুতে এই সম্পর্ক আরও জোরালো হয়েছে।

যদিও চীন নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে ও যুদ্ধে জড়িত থাকার কথা অস্বীকার করছে।

 

জেলেনস্কি বলেন, অবশেষে আমাদের কাছে তথ্য আছে যে চীন রাশিয়ান ফেডারেশনে অস্ত্র সরবরাহ করছে।

এদিকে ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। দেশটিতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি।

দেশটির হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে আল মাসিরাহ টিভি জানিয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চালানো হামলায় আরও ৮০ জন আহত হয়েছেন।

 

সূত্র: রয়টার্স