NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

ভারতে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে হত্যা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

ভারতে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে হত্যা

স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন স্বামী। তা নিয়ে গত কয়েক দিন ধরে ঝগড়াও চলছিল দু’জনের। অভিযোগ সেই সন্দেহের বশেই শুক্রবার (৪ এপ্রিল) স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। উত্তর ভারতের নয়ডায় এই ঘটনা ঘটেছে।

নিহত আসমা খানের ছেলে থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে নুরুল্লা হায়দরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ৪২ বছরের আসমা ও ৫৫ বছরের নুরুল্লা নয়ডার সেক্টর ১৫-র বাসিন্দা। দু’জনেই ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। আসমা দিল্লিতে থাকতেন। সেখানকার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। নয়ডার এক বেসরকারি সংস্থায় তিনি চাকরি করতেন। নুরুল্লা বিহারের বাসিন্দা। বর্তমানে তার চাকরি ছিল না। ২০০৫ সালে নুরুল্লার সঙ্গে বিয়ে হয় আসমার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, দম্পতির ছেলে থানায় ফোন করে খুনের কথা জানান। নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার রামবদন সিংহ জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থল পৌঁছায় পুলিশ ও তাদের ফরেন্সিক দল। ভুক্তভোগীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

পুলিশের প্রাথমিক অনুমান, সন্দেহের বশেই স্ত্রীকে খুন করেছেন স্বামী। আসমার এক আত্মীয় জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই দম্পতির ঝামেলা চলছিল। সে কথা তাদের জানায় আসমার মেয়ে। যদিও নুরুল্লার এই কাণ্ড ‘অপ্রত্যাশিত’ বলেই জানিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি