NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীন পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে।

শুক্রবার (৪ এপ্রিল) ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ দুই হাজার ২৩১ পয়েন্ট বা ৫ দশমিক ৫ শতাংশ কমে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৫ দশমিক ৯৭ শতাংশ। তাছাড়া নাসডাক কম্পোজিটের শেয়ার ৫ দশমিক ৮২ শতাংশ পড়ে গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সব ধরনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলো চীন। যা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।

বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর বর্তমান প্রযোজ্য শুল্ক ছাড়াও ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

 

ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তাছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন বেশ কিছু দেশের ওপর প্রতিশোধমূলক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

 

এদিকে শুক্রবার বিশ্ব বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম ২ দশমিক ২৯ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ কমে ৬৭ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৩২ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ কমে ৬৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়ায়।

সূত্র: সিএনএন