NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৬৮২ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন।

শুক্রবার (৪ এপ্রিল) লোকসভায় এমনই তথ্য জানালেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে অনেককেই সীমান্তে আটকে দেয় সে দেশের নিরাপত্তাবাহিনী। পরে তাদের নথি যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবাসন করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, অবৈধ অভিবাসন ও মানব পাচার সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে সরকার। শুধু তাই নয়, অপরাধমূলক এবং অবৈধ অভিবাসন চক্রের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানান কীর্তি।

 

তিনি জানান, শিক্ষার্থী, পর্যটক ও পেশাদারেরা যাতে আমেরিকায় যাতায়াতে কোনো সমস্যায় ননা পড়েন, সেই দিকেও নরেন্দ্র মোদী সরকার নজর রেখেছে।

মন্ত্রী লোকসভায় বলেন, মার্কিন কর্তৃপক্ষ নির্বাসনের জন্য চিহ্নিত ভারতীয়দের একটি তালিকা ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে পাঠায়। সেই তালিকা গুরুত্ব সহকারে যাচাই করা হয়।

 

পাশাপাশি জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এই সব এজেন্টের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

সূত্র: এনডিটিভি