NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

বিদেশি নেতারা পা রাখতেই বিমান হামলার সাইরেন বাজলো কিয়েভে


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৪ পিএম

বিদেশি নেতারা পা রাখতেই বিমান হামলার সাইরেন বাজলো কিয়েভে

ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতে রাজধানী কিয়েভে সফর করছেন কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এদিকে বিদেশি নেতারা কিয়েভে পা রাখতেই সেখানে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। খবর এএফপির। 

স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ করে দেশটিতে সফরে আসেন বিভিন্ন দেশের নেতারা। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছাড়াও ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, স্পেন এবং সুইডেনের নেতারাও ইউক্রেনে সফর করছেন।

 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।

এদিকে কয়েক বছর ধরে চলা এই যুদ্ধের কথা স্মরণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয়দের ‌‘দুঃসাহসিক বীরত্ব’ এবং ‘তিন বছর ধরে চলা যুদ্ধ প্রতিরোধের’ প্রশংসা করেছেন।

 

তিন বছর আগে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময় ইউক্রেনে প্রবেশ করে রাশিয়ার ট্যাঙ্ক এবং রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করা হয়।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে, তারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে দেশব্যাপী সতর্কতা জারি করেছে।