NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

জাপানের খাদ্য রপ্তানি রেকর্ড উচ্চতায়, বেশি যায় যুক্তরাষ্ট্রে


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৪ পিএম

জাপানের খাদ্য রপ্তানি রেকর্ড উচ্চতায়, বেশি যায় যুক্তরাষ্ট্রে

২০২৪ সালে জাপানের খাদ্যপণ্যের রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। জাপানের সামুদ্রিক মাছ আমদানির ওপর চীনের নিষেধাজ্ঞার পরেও দেশটির রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি সাগরে ছাড়ার পর চীন ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় (এমএএফএফ) জানিয়েছে, ২০২৪ সালে এক দশমিক ৫০৭ ট্রিলিয়ন ইয়েন বা ৯ দশমিক ৭ বিলিয়ন ডলারের খাদ্যপণ্য রপ্তানি করা হয়। যা ২০২৩ সালের এক দশমিক ৪৫৪ ট্রিলিয়ন ইয়েন থেকে বেশি।

 

এমএএফএফ-এর রপ্তানি নীতি পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজুয়োশি নাকাসুগি বলেছেন, যুক্তরাষ্ট্র ও এশিয়ার অন্যান্য অংশে শক্তিশালী রপ্তানি এক্ষেত্রে অবদান রেখেছে।

তাছাড়া জাপানে একদিকে যেমন রেস্তোরাঁ বাড়ছে তেমনি নানা ধরনের খাবারও জনপ্রিয় হচ্ছে। মূলত বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ায় এমন প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

 

জাপানের খাদ্য রপ্তানি চীনে ২৯ দশমিক ১ শতাংশ বাড়লেও যুক্তরাষ্ট্রে ১৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

 

ভিয়েতনাম ও থাইল্যান্ডে এক্ষেত্রে জাপানের রপ্তানি বেড়েছে ২৩ শতাংশের বেশি। তাছাড়া তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপে রপ্তানি বেড়েছে ১১ থেকে ২০ শতাংশের কাছাকাছি।

সূত্র: রয়টার্স