NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১০ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে তারা গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট আলোচনায় উঠে আসে।

এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, আমাদের একটি নিয়মভিত্তিক বিশ্ব প্রয়োজন।

 

বৈঠকে অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

প্রেসিডেন্ট স্টাব প্রধান উপদেষ্টাকে বলেন, আমি আপনার জন্য শুভকামনা জানাই। তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা শেখ হাসিনার একনায়কতন্ত্রের অধীনে ব্যাংক খাতে সংঘটিত ব্যাপক লুটপাটের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, প্রায় ১৭ বিলিয়ন ডলার ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে।

 

বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে তার সরকারের পরিকল্পনার কথা জানান, যা শরণার্থীদের দুর্দশাকে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে।