NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৯, ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল ইরাকের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এসআইআর বিতর্কে জল ঢেলে দিল পরিসংখ্যান
Logo
logo

ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? উত্তরে যা বললেন পররাষ্ট্রের মুখপাত্র


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৪ এএম

ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? উত্তরে যা বললেন পররাষ্ট্রের মুখপাত্র

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল আলম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এ ছাড়া তিনি কোনো স্ট্যাটাসে আছেন, সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। 


 

ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে করতে পারে।

 

ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করা হবে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে, তার সব চুক্তি প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন।

আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে গোপন চুক্তি আছে কি না, আমার জানা নেই।’