NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে: ডোনাল্ড ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২৯ এএম

পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে: ডোনাল্ড ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হবে। যার আয়োজন চলছে। এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। তবে কবে নাগাদ এই দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গর্ভনরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে।

 

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান। এমনকি প্রকাশ্যে। তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি একটি রক্তাক্ত সংঘাত বলেও উল্লেখ করেন ট্রাম্প।

এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের যোগাযোগের আকাঙ্খাকে স্বাগত জানাবেন পুতিন।

 

তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো অনুরোধ জানানো হয়নি। তবে ট্রাম্প হোয়াইট হাউজে আসা পর্যন্ত অপেক্ষা করাটা যথাযথ হবে বলেও মন্তব্য করেন পেসকভ।

 

আর মাত্র কয়েক দিন পরেই হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রণহ করবেন আলোচিত-সমালোচিত প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই এমন তথ্য জানালেন ট্রাম্প। এর আগে নির্বাচনী ক্যাম্পেইনেও ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা