NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

সাপ্তাহিক ছুটির দিনেও ভোটার হতে পারবেন নাগরিকরা


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০২:৫৯ পিএম

সাপ্তাহিক ছুটির দিনেও ভোটার হতে পারবেন নাগরিকরা

দেশব্যাপী শুরু হচ্ছে ভোটার হালগানাদ কার্যক্রম। আগামী ২০ জানুয়ারি থেকে টানা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এ কাজ সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

রোববার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

 

পরিপত্রে ইসি জানায়, সারাদেশে একযোগে সব উপজেলা/থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে তার পূর্বে সেসব উপজেলা/থানার তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারকে স্থানীয়ভাবে উপজেলা/থানা ভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণপূর্বক অঞ্চলভিত্তিক একত্রীকরণ করে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায়, জনসংযোগ শাখায় অধিশাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে দিতে হবে। এছাড়া বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

ইসি আরও জানায়, একযোগে সব জেলায় (প্রতিটি জেলার ১-৬টি করে উপজেলা/থানা) টিম সংখ্যা অনুযায়ী একসঙ্গে ১-৭টি টিমে বায়োমেট্রিকসহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জেলা নির্বাচন অফিসার/আঞ্চলিক নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসারদের সঙ্গে পরামর্শ করে কোন উপজেলা/থানার নিবন্ধন শেষ করে কোন উপজেলা/থানা কার্যক্রম শুরু করবেন, টিম ও অপারেটর সংখ্যার ওপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক সিডিউল প্রস্তুত করতে হবে।

 

এরপর আঞ্চলিক নির্বাচন অফিসারের মাধ্যমে তা নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। দেশব্যাপী কোনো ধাপ বা পর্যায় না রেখে জেলাভিত্তিক টিম ও অপারেটর সংখ্যা অনুযায়ী উপজেলা/থানাসমূহকে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।