NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ১২:৫৩ এএম

হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনানুষ্ঠানিক ও আকস্মিক সাক্ষাৎ করেছেন। ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে শনিবার এই সাক্ষাৎ হয়। মেলোনির কার্যালয় রবিবার এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার সকালে অতি-ডানপন্থী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, মেলোনি ও ট্রাম্প মার-এ-লাগোর প্রবেশপথে ছবি তুলছেন এবং একটি রিসেপশন রুমে কথোপকথন করছেন, যেখানে একটি বড় ক্রিসমাস ট্রি দৃশ্যমান ছিল।

 

মেলোনির কার্যালয় দুই নেতার সাক্ষাতের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এবং শনিবারের এই সফর নিশ্চিত করতে বারবার করা অনুরোধের কোনো জবাবও দেয়য়নি। তবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সফরে একটি চলচ্চিত্র প্রদর্শনী ও রাতের খাবার অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া ইতালির সব পত্রিকায় রবিবার দুই রক্ষণশীল নেতার পাশাপাশি ছবি প্রধান শিরোনামে ছিল।  

ফার-রাইট ব্রাদার্স অব ইতালি দলের নেতৃত্ব দেওয়া মেলোনি সম্প্রতি ট্রাম্পের কাছে আসা কয়েকজন বিদেশি নেতার মধ্যে একজন।

অন্যদের মধ্যে কানাডার জাস্টিন ট্রুডো ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও আছেন। ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

 

মেলোনির এই সফর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রোম সফরের আগে অনুষ্ঠিত হলো। মেলোনির সঙ্গে এবং আলাদাভাবে পোপ ফ্রান্সিসের সঙ্গে বাইডেন বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

 

ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে মেলোনিকে ফ্লোরিডার সিনেটর মারকো রুবিওর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়।

সূত্র : এএফপি