NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৬ এএম

ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে আরও অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে জো বাইডেন প্রশাসন। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরেও ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে ওয়াশিংটন।

ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা, বোমাবর্ষণের কারণে গাজায় ৪৫ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন। অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী গাজায় যে তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে সারাবিশ্বে সমালোচনার পরেও
ইসরায়েলকে অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

 

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। সেখানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ ওই অঞ্চলে কোনো ধরনের মানবিক সহায়তাও পৌঁছাতে দিচ্ছে না। ফলে তীব্র খাদ্য সংকটে অনাহারে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এতকিছুর পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করেনি।

ইসরায়েলকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য বিশ্বজুড়েই বিক্ষোভ-চলছে। কিন্তু ইসরায়েলের নীতিতে কোনো পরিবর্তই আসিনি। বরং গত আগস্টেও ইসরায়েলকে যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জামসহ ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।

 

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।