NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

ড. ইউনূসকে নিয়ে ভারতের জি নিউজের বানোয়াট প্রতিবেদন


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:২৭ এএম

ড. ইউনূসকে নিয়ে ভারতের জি নিউজের বানোয়াট প্রতিবেদন

‘ডিএনএ এক্সক্লুসিভ : বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ’ শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের সাম্প্রতিক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং তার যাচাইকৃত ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘ভারতের জি নিউজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।’

এতে দাবি করা হয়েছে, এই সংবাদটি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি সুপরিকল্পিত প্রচারণার একটি অংশ।


 

বিবৃতিতে বলা হয়, ‘আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয়বস্তু অস্বীকার করছি এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত এই ধরনের অপপ্রচারে মনোযোগ না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

 

এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের পরপরই অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং ঘটনাস্থল থেকে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান।

সিএ প্রেস উইং বলেছে, ‘দুর্ভাগ্যবশত, এমনকি কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াও এতে সাড়া দেয়নি। এর পরিবর্তে সুবিধাজনকভাবে নামহীন সূত্রের উদ্ধৃতি দিয়ে গল্প উদ্ভাবন চালিয়ে যাচ্ছে।’