NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা, কর্মবিরতি চলবে


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা, কর্মবিরতি চলবে

শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন ট্রেইন চিকিৎসকরা। রবিবার বিকেল সোয়া ৫টায় শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন আন্দোলন চিকিৎসক জাবির।

তবে কর্মবিরতি কর্মসূচি চালু রাখবেন তারা। আগামী বৃহস্পতিবারের মধ্যে ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা হলে আবারও সড়ক অবরোধ কর্মসূচিতে যাবেন চিকিৎসকরা।

 

বিকেলে মাইকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়ে ডা. জাবির জানান, আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চালু থাকবে। এর মধ্যে যদি দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগদান করবেন তারা। যদি তাদের দাবি মেনে না নেওয়া না হয় তবে কর্মবিরতি চলমান থাকাসহ আবারও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।


 

এর আগে রবিবার সকালে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা।

কর্মসূচিতে আবাসিক-অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা অংশ নেন।

 

২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে তাদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। আওয়ামী লীগ সরকারের আমল থেকেই তাদের এই আন্দোলন চলে আসছে জানিয়ে চিকিৎসকরা বলেন, ‘৩ বছর ধরে আমাদের এই আন্দোলন চলে আসছে। তখন জামায়াত-শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে।

এবার অন্তর্বর্তী সরকারের কাছে তারা ভাতা বৃদ্ধি করে দ্রুত প্রজ্ঞাপন দাবি করছেন।’