NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন করায় ড. ইউনূসকে পিএলও মহাসচিবের ধন্যবাদ


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪০ পিএম

স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন করায় ড. ইউনূসকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

মিসরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পিএলও -এর নির্বাহী সদস্য ড. জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা এসময় পিএলও নেতাকে জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে পুরো দেশ ঐক্যবদ্ধ।

 

পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি-৮ শীর্ষ সম্মেলনে জোরালো বক্তৃতার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের ওপর একটি আর্ট বইয়ের অনুলিপি পিএলও নেতাকে উপহার দেন।