NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

রিজওয়ানা হাসানের সঙ্গে সুইডেন-নরওয়েসহ তিন দেশের কূটনীতিকের বৈঠক


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৫ পিএম

রিজওয়ানা হাসানের সঙ্গে সুইডেন-নরওয়েসহ তিন দেশের কূটনীতিকের বৈঠক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন বৈঠক করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

 

বৈঠকে আগামী ৬ ফেব্রুয়ারি ‘নরডিক ডে’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূতরা। উপদেষ্টা তাদের আমন্ত্রণ গ্রহণ করেন। তারা জীববৈচিত্র্য রক্ষা, নদীদূষণ প্রতিরোধ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।