NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

শহীদ মিনারে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা, অংশ নেবে বিজয় র‍্যালিতে


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৫ এএম

শহীদ মিনারে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা, অংশ নেবে বিজয় র‍্যালিতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা। 


 

সবাই জড়ো হওয়া শেষ হলে শহীদ মিনার থেকে বিজয় র‌্যালিটি শুরু হবে। আগত শিক্ষার্থীদের মুখে ‘একাত্তরের স্বরণে—ভয় করি না মরণে’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ—রাজপথ রাজপথ’, ‘আবু সাইদ মুগ্ধ —শেষ হয়নি যুদ্ধ’, ‘দালালি না আজাজি’— ইত্যাদি স্লোগান শোনা যায়।

 

ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা সবাই এলে শুরু হবে এই র‍্যালি।


 

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় বিজয় দিবসের এই কর্মসূচির কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে দিনটি শুরু করবে সংগঠনটি। সকাল ১০টায় বিজয় র‍্যালির জমায়েত শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।

র‍্যালিটি আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। র‍্যালিতে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সর্বস্তরের ছাত্র নাগরিকরা অংশ নেবেন।

 


 

প্রসঙ্গত, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে এদিনে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছিল লাল সবুজের বাংলাদেশ।