NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

শেষে সত্যেরই জয় হয় : তারেক রহমান


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০১:১৮ পিএম

শেষে সত্যেরই জয় হয় : তারেক রহমান

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সত্যের সৌন্দর্য হলো এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের ওপর শেষমেশ অনিবার্যভাবেই জয়ী হয়। ন্যায় ও সুবিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।’

আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হই।

ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতবিরোধের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না।’

 

তিনি বলেন, ‘আমরা অঙ্গীকার করছি যে, বহু মতের, বিশ্বাসের ও মতাদর্শের বৈচিত্র্যে বিকশিত গণতন্ত্রের চেতনা ধারণ করব, যা বাংলাদেশের মানুষকে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে ক্ষমতায়িত করবে।’

তারেক রহমান বলেন, ‘এই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হব, যা প্রত্যেক নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মতান্ত্রিক সমাজ গড়ে তুলবে।’

এর আগে রবিবার দুপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।

 

এই রায়ের ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন।