NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

তরুণী পাইলটের আত্মহনন, প্ররোচনার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:২৩ এএম

তরুণী পাইলটের আত্মহনন, প্ররোচনার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

ভারতের মুম্বাইয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইনের ২৫ বছর বয়সী এক পাইলটের আত্মহননের পর তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, আন্ধেরি শহরতলির মারোল এলাকার কানাকিয়া রেইনফরেস্ট ভবনে ভাড়া করা ফ্ল্যাট থেকে সোমবার সৃষ্টি তুলির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেদিন তিনি ডাটা কেবলের সাহায্যে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পরে তুলির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার প্রেমিক আদিত্য পণ্ডিতকে (২৭) মঙ্গলবার আটক করা হয়।

 

পাওয়াই থানার এক কর্মকর্তা জানান, তুলির মামা অভিযোগ করেছেন, পণ্ডিত প্রায়ই তুলিকে হয়রানি ও জনসমক্ষে অপমান করতেন। তুলিকে তার খাদ্যাভ্যাস পরিবর্তন করে মাংসাহার বন্ধ করার জন্য পণ্ডিত চাপ দিতেন।

 

ঘটনার দিন পণ্ডিত দিল্লি যাওয়ার পথে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তুলি তাকে ফোন করে আত্মহননের হুমকি দেন। পণ্ডিত দ্রুত মুম্বাই ফিরে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ পান। চাবি তৈরির কারিগরের সাহায্যে দরজা খুলে তিনি দেখেন, তুলি ডাটা কেবলে ঝুলছেন।

তাকে সেভেনহিলস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

 

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, তুলির বাড়ি উত্তর প্রদেশে। তিনি গত বছরের জুন থেকে মুম্বাইয়ে বসবাস করছিলেন। দুই বছর আগে দিল্লিতে একটি কমার্শিয়াল পাইলট কোর্স করার সময় তুলি ও পণ্ডিতের পরিচয় হয় এবং তারা সম্পর্কে জড়ান।  

পণ্ডিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারা (আত্মহত্যায় প্ররোচনা) অনুযায়ী মামলা করা হয়েছে এবং তাকে ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

 

সূত্র : এনডিটিভি