NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ১১:৪২ এএম

দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রামসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে পাঠানো বার্তায়, চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

 


 

প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরীসহ সব ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছে তার অনুসারীরা।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় অনুসারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন। এদিকে আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।