NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

বাংলাদেশে ডিএপি ও পটাশ সার রপ্তানি করতে চায় রাশিয়া


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৯:০৬ এএম

বাংলাদেশে ডিএপি ও পটাশ সার রপ্তানি করতে চায় রাশিয়া

বাংলাদেশে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ও পটাশ (মিউরেট অব পটাশ) সার রপ্তানি করতে চায় রাশিয়া। প্রাথমিকভাবে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন পর্যন্ত পটাশ সার রপ্তানির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে দেশটি।

বুধবার (২০ নভেম্বর) কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত একেতেরিনা সেমেনোভা। এ সময় তিনি এ প্রস্তাব দেন।

 


 

শুরুতে কৃষি উপদেষ্টা রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে কৃষি উৎপাদন, কৃষি পণ্য রপ্তানি ও সার বিষয়ে আলোকপাত করা হয়। 

রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে রাশিয়ার দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ টেনে এ দেশের কৃষি খাতে অগ্রগতির প্রশংসা করেন। দেশের কৃষিখাতে তার দেশের সহযোগিতা বিশেষ করে সার রপ্তানি  বিষয়ে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ জানান।

কৃষি উপদেষ্টা সার রপ্তানির এ প্রস্তাবকে স্বাগত জানান।

 


 

উপদেষ্টা সাশ্রয়ী মূল্যে স্বল্প সময়ে উন্নত মানের সার সরবরাহকারী দেশের সাথে জিটুজি পদ্ধতিতে আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান। উপদেষ্টা দেশের বিভিন্ন মৌসুমি ফল বিশেষ করে কাঁঠাল আমদানির জন্য রাষ্ট্রদূতকে বলেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।