NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

সংসদে সংরক্ষিত ৫০ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে-ড. বদিউল আলম


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ১১:০২ পিএম

সংসদে সংরক্ষিত ৫০ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে-ড. বদিউল আলম

জাতীয় সংসদে নারী সংরক্ষিত ৫০ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, নারীদের আসন দিতে হবে ১০০টি। তবে তা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। কেননা এখন টাকা দিয়ে নারীদের আসন কিনে নেওয়া হচ্ছে।

 

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনাসভায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এ মন্তব্য করেন। 

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে সেটা ভুল ধারণা, এ ক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে। সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি সবার। সংবিধানকে নানা সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে।

বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এক-তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে।

 

মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারো নেই জানিয়ে ড. বদিউল আলম মজুমদার আরো বলেন, বর্তমানে সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে, যা পরিবর্তন করতে হবে। 

সংরক্ষিত আসন নিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, এখানে নারীকে প্রতীকী অবস্থায় নিয়ে যায়। সেই সঙ্গে নারীকে অবমূল্যায়ন করা হয়।

তাই সংস্কার প্রয়োজন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে হবে। ৪০০ আসন হলে ১০০টি নারীর জন্য বরাদ্দ করতে হবে, তা-ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত নির্বাচনের মাধ্যমে। তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

 

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন বলেন, বিগত সময়গুলোতে রাজনৈতিক সংকটে এই সংবিধান সমাধান করতে পারেনি।