NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

জিয়াউর রহমান ফাউন্ডেশন বোর্ড কমিটিতে স্থান পেলেন যারা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০৯ এএম

জিয়াউর রহমান ফাউন্ডেশন বোর্ড কমিটিতে স্থান পেলেন যারা

তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জোবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে ২৩ সদস্যের পরিচালনা পর্ষদ ‘বোর্ড অব ডাইরেক্টস কমিটি’ গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বুধবার (১৩ নভেম্বর) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এ কথা জানান।


 

কমিটির অন্যরা হলেন নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, পরিচালকরা হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক লুৎফুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম কাগজী, ব্যারিস্টার জাইমা রহমান, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক শেখ মুনির উদ্দিন. প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী ও সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়াউর রহমান ফাউন্ডেশনে গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির পরিবর্তে এই বোর্ড অব ডাইরেক্টস কমিটি গঠন করা হয়েছে।

 

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় ১৯৯৯ সালে জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠন করা হয়, যার চেয়ারম্যান তারেক রহমান। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এই স্লোগান নিয়ে এই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটি গরিব, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে।