NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

শেনচৌ-১৮ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুলটি সফলভাবে অবতরণ করেছে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ পিএম

শেনচৌ-১৮ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুলটি সফলভাবে অবতরণ করেছে

 

 


গত সোমবার রাতে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেং অবতরণস্থলে তিন চীনা মহাকাশচারীসহ শেনচৌ-১৮ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুলটি সফলভাবে অবতরণ করেছে। এ খবর নিশ্চিত করেছে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)।

তংফেং ল্যান্ডিং সাইটে শেনচৌ-১৮’র ক্রুদের জন্য স্থল অনুসন্ধান এবং উদ্ধারকারী দলটি মরুভূমিতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল।

সিএমএসএ জানায়, রোববার বেইজিং সময় বিকাল ৪টা ১২ মিনিটে থিয়ানকং মহাকাশ স্টেশন শেনচৌ-১৮ পৃথক হয়। মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল থেকে অবতরণের পর নভোচারী ইয়ে কুয়াংফু, লি ছোং এবং লি কুয়াংসুকে বিশেষ মেডিক্যাল বাহনে করে নিয়মমাফিক বিভিন্ন মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

অবতরণের পর হাত নেড়ে শুভেচ্ছা জানান শেনচৌ-১৮ মিশন কমান্ডার ইয়ে কুয়াংফু। এটি ছিল থিয়ানকংয়ে তার দ্বিতীয় অভিযান। চীনের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবার তিনি বেশ গভীরভাবে অনুভব করেছেন যে, চীনের মহাকাশ গবেষণা কতটা দ্রুত এগিয়ে চলেছে। চীনের মহাকাশ স্টেশনটিকে নিজেদের আরেকটি বাড়ির সঙ্গে তুলনা করেন আবেগাপ্লুত লি কুয়াংসু। 

৩৫ বছর বয়সী অপর তরুণ নভোচারী লি ছোং চীনের জনগণের পাশাপাশি মহাকাশ অভিযানে সংশ্লিষ্ট সবাইকেও ধন্যবাদ জানান। মহাকাশে অভিযানে তাদের কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ বলে জানান তিনি। 

৩০ অক্টোবর বুধবার শেনচৌ-১৯ ক্রু ছাই সু জ্য, সং লিং তোং ও ওয়াং হাও চ্যকে নিয়ে সফলভাবে মহাকাশ স্টেশনে পৌঁছায় চীনা নভোযান। 

সূত্র:ফয়সল-শান্তা, চায়না মিডিয়া গ্রুপ।