NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

হাসিনার বিবৃতিকে ‘ভণ্ডামি’ বললেন সোহেল তাজ


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ০৯:১৯ পিএম

হাসিনার বিবৃতিকে ‘ভণ্ডামি’ বললেন সোহেল তাজ

জেল হত্যা দিবস আজ। ১৯৭৫ সালের আজকের এই দিনে (৩ নভেম্বর) কারাগারের অভ্যন্তরে বিনা বিচারে আওয়ামী লীগের চার নেতাকে হত্যা করা হয়।

দিবসটি উপলক্ষে বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা। ভারত থেকে দেওয়া তার এ বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

 

তবে জেল হত্যা দিবসে হাসিনার এ বিবৃতিকে ভণ্ডামি বলেছেন জেল হত্যাকাণ্ডের শিকার দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার এক পোস্টে সোহেল তাজ বলেন, ‘এত বছর পর মুখ ফুটলো- আশ্চর্য হলাম- ভণ্ডামি কী আর কয় প্রকারের, তা ওনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না। ’

সোহেল তাজ বিভিন্ন সময় অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদসহ অন্য জাতীয় নেতাদের ভূমিকাকে অস্বীকারের প্রবণতা ছিল আওয়ামী লীগের।  

এমনকি রবিবার তিন দফা দাবিতে পদযাত্রা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে।

একক কারো নেতৃত্বে হয়নি। অথচ যে দল (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি। ’