NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

পরিবর্তিত বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ : ভলকার তুর্ক


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:১৬ এএম

পরিবর্তিত বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ : ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।

আজ বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

 

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভলকার তুর্ক বলেন, আজকের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকার বিষয়ক হাইকমিশন।

 

ভলকার তুর্ক ঢাকা সফরের শেষ দিন সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।


 

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশে দুই দিনের সফরে এসেছেন।