NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৫:২৭ পিএম

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পাটজাত পণ্যে মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়ন সংক্রান্ত অনুষ্ঠানে প্রশ্নে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে বিএনপি।

কেউ কেউ মনে করছে এতে কোনো সংকট সৃষ্টি হবে না। তবে, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান হচ্ছে, এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করা হবে।

 

 

রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রপতি থাকবেন না কি থাকবেন না। ঐক্যমত্যের ভিত্তিতে এ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে, তখন প্রক্রিয়াও গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। তাড়াহুড়ো করা হবে না, আবার দীর্ঘদিন ঝুলেও থাকবে না। রাজনৈতিক দলের মধ্যে দ্রুত ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে, তারপরই সব বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ায় কোনো সমস্যা হয়নি।

তখন তাই প্রয়োজন ছিল। আর কেউ আলোচনারও সুযোগ পায়নি যে কার কাছে শপথ নেওয়া হবে। বিএনপি নেতাদের নিজেদের মধ্যেসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে ঐক্যমত্য তৈরির চেষ্টা হচ্ছে।’

 


 

রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে বিএনপি। কেউ কেউ মনে করছে এতে কোনো সংকট সৃষ্টি হবে না।

তবে, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান হচ্ছে, এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করা হবে।