NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ বিবৃতি


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ১০:৩০ এএম

গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ বিবৃতি

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।


 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতিমধ্যে গণহত্যায় জড়িতদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এ গণহত্যায় জড়িত কেউ যাতে সীমান্ত দিয়ে ও আকাশপথে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে ও বিমানবন্দরগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

 

বিবৃতিতে তিনি আরো বলেন, একইসঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।